প্রবাসীরা সাবধান: চলছে ধর পাকড়
ওমানে ঝড় বন্যার মধ্যেই আল বুরাইমিতে অভিযান চালিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার মাহদার স্পেশাল টাস্ক পুলিশের সহায়তায় চালানো ওই অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ প্রবাসীকে গ্রেফতার করা হয়।
এসব প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো না হলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযানের সময় বেশ ভয়াবহ পরিস্থিতি পার করেছে এলাকায় থাকা প্রবাসীরা। অভিযানে যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেফতার দেখানো হয়।
এসময় যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয়, এমনকি পথচারী প্রবাসীদেরও ছাড় দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অভিযানের সময় সুর বাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেফতার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি