অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ দিচ্ছে ইউরোপের যে দেশ
ইউরোপের বাল্টিক দেশ এস্তোনিয়া তথ্য প্রযুক্তি খাতে নজির স্থাপন করেছে। দেশটির রাজধানী তালিনসহ বিভিন্ন শহরে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি বসবাস করছেন; বিভিন্ন পেশায় নিয়োজিত।
টালিন ছাড়াও কয়েকটি বড় শহরে পাঁচশো বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। যুক্ত আছেন বিভিন্ন পেশায়। বন্ধুসুলভ জাতি হিসেবেও এস্তোনিয়ানদের প্রশংসা করলেন দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও।
প্রোগ্রামিংসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনো অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা। এস্তোনিয়ার গবেষক ত্রিনু ওয়ালা বলেন, আমার এখানে বেশ কিছু বাংলাদেশির সাথে পরিচয় হয়েছে। তারা খুব বন্ধুসুলভ ও শান্তিপ্রিয়।
এই গবেষক বলেন, এস্তোনিয়ায় স্কাইপি, ওয়াইজ বা বোল্টের মতো বড় বড় কোম্পানি রয়েছে যাদের এখনো দক্ষ কর্মী প্রয়োজন। তাই প্রোগ্রামিংসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে আর ভালো ইংরেজি বলতে পারলে বাংলাদেশিরাও এখানে ভালো করবে। এস্তোনিয়ার প্রযুক্তিখাত বা নতুন নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ইউরোপে টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মত শক্তিধর দেশকেও।
এছাড়া স্থাপত্যশিল্পেও জুড়ি নেই তাদের। শীতপ্রধান আবহাওয়া হলেও নানা কারণেই অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি