সৌদি প্রাবসীরা সাবধান: চলছে ধরপাকড়, এক সপ্তাহে আটক ১৯ হাজার প্রবাসী
সৌদি আরব আইন ভঙ্গকারী প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১৯ হাজার জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তাদের বাসস্থান বা কাজের অনুমতি না থাকার এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৯৮৭ জনের বিরুদ্ধে রেসিডেন্সি আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি-লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৬৭ জন এবং ২ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়।
যাদের মধ্যে ৬১ শতাংশ ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। এ ছাড়া ইয়েমেনের নাগরিক রয়েছেন ৩৬ শতাংশ। এরবাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক। প্রায় ৩৪.৮ মিলিয়ন মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ প্রবাসী শ্রমিক কাজ করছে। স্থানীয় মিডিয়া নিয়মিতভাবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশটির চলমান ক্র্যাকডাউন এবং অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন করে থাকেন।
বর্তমান আইন অনুসারে, কেউ সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করার চেষ্টা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ বিষয়ে সৌদি সরকার বারবার সতর্ক করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি