ভারী বর্ষণে বন্যায় ভাসছে মদিনা, রেড এলার্ট জারি
বাংলাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ আর সৌদি আরবে ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বর্ষণের কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স বিভাগ সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি