MD. Razib Ali
Senior Reporter
বিদায়ী ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং
আজ বুধবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এবারের আসরের শেষ ম্যাচ খেলতে নামছে মুস্তাফিজ। কেননা এই ম্যাচ খেলেই দেশে ফিরবেন ফিজ। শেষ হবে তার এনওসির মেয়াদ। তবে শেষ ম্যাচের আগে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
ঘরের মাঠে দারুন বল করছিল চেন্নাইয়ের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমান। তবে শেষ দুই ম্যাচে শিশিরের কারণে খুব একটা সুবিধা করতে পারেননি ফিজ। এই দুই ম্যাচে আগে ব্যাট করে ২০০+ রান করে চেন্নাই সুপার কিংস। তবে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২১০ রান করেই হারতে হয়েছিল ধোনিদের।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। মুস্তাফিজ ৩ বলে ১৯ রান দিয়ে দিলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাই সুপার কিংসকে। এই দিন ৩.৩ ওভার বল করে ৫১ রান দেন ফিজ। নিয়েছেন ১টি উইকেট। তবে পরের ম্যাচে ৬.৭ ইকোনমিতে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ফিরে এসেছেন মুস্তাফিজ। তার এমন মানিয়ে নেওয়ার প্রশংসা ছিল ফ্লেমিংয়ের কণ্ঠে।
স্টিফেন ফ্লেমিং মুস্তাফিজকে নিয়ে বলেন, "মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সাথে খাপ খায় না। এ উইকেটগুলোতে প্রচুর প্রেস থাকে এবং শিশির থাকে। তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে। আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে। সে এই দলে একটি দারুণ সংযুক্তি হয়েছে।মুস্তাফিজের বিদায়ে হতাশাও ঝড়েছে ফ্লেমিংয়ের কণ্ঠে।
২১.১৪ গড়ে ৮ ইনিংসে ১৪ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী মুস্তাফিজ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে তার সামনে রয়েছে এ মৌসুমে শেষবারের মতো পার্পল ক্যাপ পরার সুযোগ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!