মুস্তাফিজ বন্দনায় চেন্নাই সুপার কিংস
গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে কোনো উইকেট পাননি মুস্তাফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন ফিজ। উইকেট না পেলেও মুস্তাফিজ যা দেখালেন, তা তো উইকেটের চেয়েও বেশি মূল্যবান। চেন্নাই সুপার কিংস তাই মেতেছে মুস্তাফিজ বন্দনায়। এই ফরম্যাটের ক্রিকেটে একটা ডট বলই যেখানে মহামূল্যবান, সেখানে মুস্তাফিজ এমন এক সময়ে মেডেন ওভার করলেন। তাও দল যখন একেবারেই ব্যাকফুটে।
অন্য ফ্র্যাঞ্চাইজির মতো স্রোতে গা কখনই ভাসায়নি চেন্নাই। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের প্রশংসা করেনি। পারফরম্যান্স বিচার করেই স্তুতিবাক্য গেয়ে হয়রান বর্তমান চ্যাম্পিয়নরা। আইপিএলের সবচেয়ে সফল দলটা তাদের সেরা বোলারের পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে চেন্নাই মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, '৪ ওভার, ২২ রান, ১ মেডেন। মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে!'
এইত সেদিন, কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড রান তাড়া করে লক্ষ্য উতরে যাওয়ার নতুন কীর্তি গড়েছিল পাঞ্জাব। যেখানে সবচেয়ে কার্যকরী ভূমিকা ছিল শশাঙ্ক সিংয়ের। সেই শশাঙ্ক মুস্তাফিজের সামনে এসে হয়ে পড়লেন একেবারেই নড়বড়ে। ১৫তম ওভারে প্রতিপক্ষের জয় যখন প্রায় নিশ্চিত, তখনও হাল ছাড়লেন না মুস্তাফিজ। মেডেন ওভারে তাক লাগিয়ে দিলেন গোটা ক্রিকেট দুনিয়াকেই। নিজের শেষ ওভারে পাঁচটি ওয়াইড না দিলে খরচের খাতা থাকত আরও ঝকঝকে। তবে এমন ম্যাচে, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ২২ রান খরচ করে বোলিং কোটা পূর্ণ করাও কি মুখের কথা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live