অকালে না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার
মাত্র ২০ বছরে না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জশ বেকার। গত বুধবার ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটের রিজার্ভ দলগুলোকে নিয়ে আয়োজিত সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়ন্সশিপে উস্টারশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে ৬৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
কিন্তু পরের দিনই (বৃহস্পতিবার) পাওয়া গেছে বেকারের মৃত্যুর সংবাদ। এক বিবৃতিতে তরুণ এই ক্রিকেটারের মৃত্যুর খবর জানিয়েছে উস্টারশায়ার। গোপনীয়তার স্বার্থে তরুণ এই ক্রিকেটারের মৃত্যুর কীভাবে হয়েছে সেটি জানায়নি তারা।
উস্টারশায়ারের প্রধান নির্বাহী এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার অ্যাশলে জাইলস একটি বিবৃতিতে বলেন, ‘জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ দলে একজন সতীর্থের চেয়েও বেশি কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। আমরা তাকে মিস করব। জশের পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’
১৭ বছর বয়সে উস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হন বেকার। ২০২১ সাল থেকে ক্লাবটির হয়ে ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেন তিনি। এখানে মোট ২২টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। এছাড়া ২৫ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে তার।
সেখানে ২৭টি উইকেট নিয়েছেন বেকার। বাঁহাতি স্পিনে সব সংস্করণ মিলিয়ে ৪৭ ম্যাচে তার প্রাপ্তি ৭০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও আছে তার। গত বছরই উস্টারশায়ারের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেন বেকার।
২০২১ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বেকার। যদিও সেই ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি তার। জাতীয় দলের বয়সভিত্তিক দলে মাত্র দুটি ওয়ানডেতে খেলতে পেরেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!