সাইফউদ্দিন ও মাহাদীর বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
আজ থেকে শুরু হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ওপেনিং জুটি ভাঙলেন শেখ মেহেদী।
প্রথম ওভারে পেস অ্যাটাকে শুরুর পর অন্য প্রান্তে স্পিনার এনে সাফল্য পেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওভারের দ্বিতীয় বলেই জিম্বাবুয়ে ওপেনার ক্রেগ আরভিনকে বোল্ড করে দিলেন মেহেদী। ২ বল মোকাবিলায় রানের খাতা খুলতে পারেননি আরভিন।
মেহেদীর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটে সংযোগ ঘটাতে ব্যর্থ হন জিম্বাবুয়ের ওপেনার। বল গিয়ে আঘাত স্টাম্পে। তিনে ব্যাট করতে নেমেছেন ব্রায়ান বেনেট।
এরপর জিম্বাবুয়ে সিরিজে দ্বিতীয় আঘাত করলেন সাইফউদ্দিন। জয়লর্ড গাম্বি ফেরান তিনি। ১৪ বলে ১৭ রান করেন তিনি। রান আউটের শিকার হন ব্রায়ান বেনেট। শেখ মাহাদীর দ্বিতীয় শিকার সিকান্দার রাজা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৮ রান।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!