আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা, দেখেনিন কঠিন সমীকরণ
জমে উঠেছে এবারের আইপিএলের প্লে অফের লড়াই। ইতিমধ্যে প্রায় প্রতিটা ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ১১টি করে। এবারের আসরে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। তবে ১৪ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই নিশ্চিত প্লে অফের চার দল।
চলতি আইপিএলে এখন পর্যন্ত শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। দুই দল ১০ ম্যাচ করে খেলে ফেলেছে। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সের। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তাদের। তবে শীর্ষে উঠার সুযোগ আছে কলকাতা নাইট রাইডার্সেরও। যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল।
তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১২ পয়েন্ট করে পেয়েছে। ফলে এই চার দলের সব থেকে বেশি সুযোগ প্লে-অফে ওঠার। তবে নীচের দিকে থাকা দলগুলো এখনও লড়াইয়ে রয়েছে। কারণে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি।
চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। ১০ পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট ১০। তবে তারা ১১টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল।
সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। ১০টি করে ম্যাচ খেলেছে দু’টি দলই। এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ চারের সমীকরণ তাদের জন্য বেশ কঠিন।
পয়েন্ট তালিকায় শেষ দু’টি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বাই। বেঙ্গালুরু ১০টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। এই দুই দলের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!