সৌদির বাসিন্দাসহ মক্কায় প্রবেশে সবাইকে নিতে হবে অনুমতি
সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর ঘোষণা করেছে, সৌদি বাসিন্দাদেরও শনিবার থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতির প্রয়োজন হবে। গালফ নিউজের খবরে বলা হয়, হজ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এমন ঘোষণা দেয়া হয়েছে।
এতে বলা হয়, হজযাত্রীদের নিরাপত্তা ও হজ প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের যথাযথ অনুমতি নেই তাদের মক্কায় প্রবেশের পথ থেকে ফিরিয়ে দেওয়া হবে। গত সপ্তাহে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপ কার্ড ঘোষণা করেছে। যা ২০২৪ সালের হজ প্রক্রিয়াকে গতিশীল করার জন্য ডিজাইন করা হয়েছে।
এটি ডিজিটাল এবং স্ট্যান্ডার্ড উভয় ফরম্যাটেই পাওয়া যাবে। এই কার্ডের মাধ্যমে হজ প্রক্রিয়া খুব সহজে করা যায়। এতে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
হজ যাত্রীরা তাদের হজ মিশন অথবা যাদের মাধ্যমে হজ করতে আসবেন তাদের কাছে কার্ডটি পাবেন। অপরদিকে ডিজিটাল ফরমেটটি পাওয়া যাবে নুসুক এবং তাওয়াকলানা অ্যাপে।
এর মাধ্যমে হজযাত্রীরা সহজেই সব ধরনের সেবা পাবেন। যাদের মাধ্যমে তারা হজ করতে আসবেন তাদের সেবায় সন্তুষ্ট না হলেও এর মাধ্যমে অভিযোগও জানানো যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, জানুন ফলাফল
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কবে, কখন ও কোথায় লাইভ দেখবেন?
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক