অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে যা বললেন ফ্রেজার
২০২৩ সাল থেকে দারুন ছন্দে আছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। ২০২৩ সালের অক্টোবরে শুধুমাত্র ২৯ বলে সেঞ্চুরি করে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দেন তিনি। আর এবারের আইপিএলেতো রীতি মত তান্ডব চালাচ্ছেন এই ব্যাটার। তারপর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ মেলেনি। আর দলে সুযোগ না পাওয়াতে এবার মুখখুলেছেন এই ব্যাটার।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছে তিনি। এখন পর্যন্ত ৬ ম্যাচে খেলে তিনটি ফিফটি তুলে নিয়েছেন। এই রকম হার্ডহিটার ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। তাকে দলে না নেয়ার কারণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার জানায়, আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।
২০২৪ সালের শুরুর দিকে ঘরের মাঠে অনুষ্টিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পায় ২২ বছর বয়সী এই ব্যাটার। আজ মঙ্গলবার (৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে ফ্রেজারের বক্তব্য তুলে ধরে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। আমার কাছে কখনও মনে হয়নি যে আমি এমন কিছু করেছি, যেটা আমাকে বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিবে। আসলে আমি এখনও সেই জায়গায় নিজেকে নিতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে।’
আইপিএলে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি ফ্রেজারের। হুট করেই বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সমস্ত গুনই তার মধ্যে রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live