হৃদয় বিদারক ঘটনা: এক নজরের জন্য সাকিবকে দেখতে গিয়ে ঝলসে গেল এক স্কুলছাত্র
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক নজর দেখার জন্য অনেকে অনেক কিছু করে বসে। এতে মাঝে মাঝে বিরক্ত হতে দেখা যায় তাকে। তারপর তার ভক্তদের পাগমী করতে দেখা যায়। ঠিক তেমনি এক ভক্ত তাকে দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নীরব (১৩) নামের এক স্কুলছাত্র ঝলসে গেছে।
আজ মঙ্গলবার (৭ মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এমন ঘটনার সাক্ষ্যি হয়েছেন অনেকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সুত্রের বারাত দিয়ে জানা গেছে, এদিন বিকেলে চৌদ্দগ্রামে ধোড়করা বাজারে হারলান একটি কসমেটিকসের শো-রুম উদ্বোধন করার জন্য সেখানে হাজির বিশ্ব সেরা অলরাউন্ডার ও মাগুরা ১ আসরে সংসদ সদস্য সাকিব আল হাসান। তাকে এক নজর দেখতে স্কুলছাত্র নীরব স্থানীয় মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় ওঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নীরবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের মেডিকেল অফিসার রবিউল হক বলেন, নীরবের বুকের ডান পাশে প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সঙ্গে নীরব নামে এই স্কুলছাত্রটি একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে ঝলসে যায়। তার শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল