দলে জায়গা না পেয়ে গোপন তথ্য ফাঁস করার হুমকি পাকিস্তান ক্রিকেটারের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। আর এই দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুটি সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদির। দলে সুযোগ না পেয়ে স্ক্রিনশট ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি।
উসমান কাদির খন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ২০ ইনিংসে ৩১টি উইকেট নিয়েছেন। তাইতো দল থেকে বাদ পড়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তিনি। কাদির দাবি করেন, তার সঙ্গে অবিচার করেছে টিম ম্যানেজমেন্ট। প্রমাণ হিসেবে তার কাছে থাকা স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছেন এই ক্রিকেটার।
ইউটিউব ভিডিতে উসমান বলেন, ‘২০২২ বিশ্বকাপের আগে আমরা যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম, আমি আঙুলে চোট পাই। কিছু লোক তখন বলেছিল— আমার আঙুল ভাঙা, আমি নাকি মজা করার জন্য সফর করছি। আমি যখন জিজ্ঞেস করলাম, আমি কি স্কোয়াডে থাকব? টিম ম্যানেজমেন্ট আমাকে বলল, আমার দুই সপ্তাহ বিশ্রামে থেকে সুস্থ হওয়া প্রয়োজন। পাকিস্তানের প্রধান মেডিকেল অফিসার জানালেন, আমি বোলিংয়ের জন্য প্রস্তুত। পরের দিন আমি নেটে বোলিং করতে গেলে সাকলায়েন ভাই জানান, ১৪ দিনের আগে আমি বল করতে পারব না।’
তিনি জানান, তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে না খেলানোর ব্যাপারেও সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্বকাপের পাকিস্তান দল থেকে বাদ পড়ার পর পিএসএলেও দল পাননি উসমান কাদির। তখন এই লেগ স্পিনারকে পাকিস্তান টিমের প্রধান মেডিকেল অফিসারের মেসেজই তার সামনে সব সত্যি ফাঁস করে দিয়েছে।
সেই সময়ে ডাক্তারের সঙ্গে কথোপকথনের কথা জানিয়ে উসমান বলেন, ‘আমি যখন ডাক্তারকে মেসেজ করলাম এবং বললাম যে, সেই সময় আপনাকে বলেছি আমি ফিট, আমাকে খেলতে দিন… আপনি শোনেননি। এই সবকিছুই আপনার কারণে হয়েছে। তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমার সঙ্গে একমত, বিশ্বকাপের সময় তুমি সুস্থ ছিলে। আমি এখন কাকে বলব তারা আমার সঙ্গে কী করেছে? আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট আছে। আমি কীভাবে বলব একটা মানুষ আমার ক্যারিয়ারের সঙ্গে এমনটি করেছে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!