ওয়ার্নারকে দেখেও শিখলো না বিসিবি, আইপিএল থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনলো
চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ছন্দে থাকা মুস্তাফিজকে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে খোলানোর জন্য আইপিএলের মাঝ পথে তাকে ডেকে এনেছে বিসিবি। সবার আগে পার্পল ক্যাপ দখল করেছেন তিনি। আইপিএলের প্রথম ম্যাচেই ভেলকি দেখান তিনি। বল হাতে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজ।
আইপিএলে শেষ পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন। তবে মুস্তাফিজের এই দুর্দান্ত পারফরমেন্সের গলা টিপে দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। অজুহাত হিসেবে সামনে এসেছে বিশ্বকাপের আগে কাজের চাপ কমাতেই দেশে এনে বসিয়ে রাখা হয়েছে তাকে।
এদিকে আইপিএলে খেললে কতটা প্রভাব রাখা যায় দেশের হয়ে, সে সম্পর্কে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার পেছনে আইপিএলের অবদানের কথা স্বীকার করেছেন তিনি। ওয়ার্নার বলেছেন, ‘আইপিএল আমাদের সাহায্য করেছে, সেটি অবশ্যই বলতে হবে। আইপিএলে খেলার কারণে এসব উইকেটে সহায়তা পেয়েছি।
মাটির ধরন সম্পর্কে বুঝেছি, সেটি কালো মাটি হোক বা লাল মাটি। এটা কি প্রথম ইনিংসে ঘুরতে যাচ্ছে, নাকি দ্বিতীয় ইনিংসে ঘুরতে যাচ্ছে, সেই বোঝাপড়াটা দারুণভাবে হয়েছে।’ ওয়ার্নার বাহিনী আইপিএলে খেলার সুবিধা সরাসরি কাজে লাগিয়েছেন। এবার হয়তো তেমনটা করার সুযোগ নেই। কারণ খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে ও সঙ্গে খেলে যে অভিজ্ঞতা পাওয়া যেত, সেটি নিশ্চয়ই কাজে লাগাতে পারতেন মুস্তাফিজ। ৯ ম্যাচ খেলে বাঁহাতি ফিজের অভিজ্ঞতা অবশ্য অনেকটাই হয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারলে টাটকা অভিজ্ঞতা নিয়ে বৈশ্বিক আসরে নামতে পারতেন। তবে বিসিবি গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে নিয়ে বেশি ঝুঁকি নিতে রাজি নয়। তাইতো জিম্বাবুয়ে সিরিজের আগেই তাকে দেশে ফেরানো হয়েছে। দল ইতিমধ্যে তিন ম্যাচ খেলে সিরিজও নিশ্চিত করেছে। বাকি দুই ম্যাচে তারকা এই পেসারকে খেলানোর সম্ভাবনাও কম, হয়তো একটি ম্যাচ খেলানোও হতে পারে।
তবে তাতে হিতে বিপরীত না হয়! ধারালো অস্ত্র ফেলে রাখলে একসময় মরিচা পড়ে অকেজো হয়। ক্রিকেটারদের ক্ষেত্রেও কখনো কখনো তেমনটি ঘটে। তাইতো মাঠে নামার আগে কঠোর অনুশীলন, জিম কিংবা বিভিন্ন কসরতের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেন তারা। সেই জায়গা থেকে মুস্তাফিজকে ম্যাচ না খেলিয়ে বসিয়ে রাখা বুমেরাংও হতে পারে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!