হুট করে আবেগ আপ্লুত হয়ে পড়লেন নেহা কক্কর
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর। হুট করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। সে হিসেব অনুযায়ী এই মাসের ১২ মে পালন করা হবে মা দিবস। এ উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি টিভি চ্যানেলগুলোর রয়েছে বিশেষ পরিকল্পনা। তারই অংশ হিসেবে এদিন ভারতের সনি টিভিতে প্রচারিত হবে সুপারস্টার সিঙ্গার-৩ শো এর বিশেষ পর্ব।
এ পর্বে ছোট্ট আবির্ভাবকে ‘তারে জমিন পর’ সিনেমার বিখ্যাত গান ‘মা’ গাইতে দেখা যাবে । গানটি সে খুব আবেগ দিয়ে গেয়েছে। যা দেখে শুটিংয়ে রীতিমত কেঁদে ফেলেছেন বিচারক নেহা কক্কর। বাদ যাননি সঞ্চালক থেকে শুরু করে উপস্থিত অন্যরাও।
গানটি গাওয়ার পর ছোট্ট আবির্ভাব তার মায়ের উদ্দেশ্যে বলে, মা জলদি তুমি এখানে চলে এসো। আমি তোমায় মিস করি। এরপরই তার মা মঞ্চে এসে তাকে জড়িয়ে ধরে। পর্বটি রোববার সম্প্রচারিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ