মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দারুন সুখবর দিল মালয়েশিয়া সরকার
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান কোটার আওতায় বাংলাদেশসহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ থেকে কর্মীদের মালয়েশিয়ায় গমনের বাধ্যবাধকতা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১ শে মে’র মধ্যে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
এই অবস্থায় মালয়েশিয়ায় গমনে ইচ্ছুক অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই- ভিসা,জনশক্তি, কর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ( বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকেটসহ যাবতীয় ডকুমেন্ট যাচাই-বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮, ৯৯০ টাকা ধরা হয়েছে। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার জন্য এবং কোন উপযুক্ত ডকুমেন্ট/ রশিদ বা ব্যাংক হিসাব ব্যতিত অন্য কোনভাবে লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি