ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ডের লিভিং লিজেন্ড জেমস অ্যান্ডারসন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে টেস্টে অভিষেক এই তারকা পেসারের। যেই মাঠে নিজের অভিষেক হয়েছে সেই লর্ডসেই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান জেমস অ্যান্ডারসন। আসন্ন গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অবসর নেবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
অ্যান্ডারসন বলেন, ‘সবাইকে শুভেচ্ছা, গ্রীষ্মে লর্ডস টেস্টই আমার ক্যারিয়ারের শেষ টেস্ট। ২০ বছর দেশকে নেতৃত্ব দেয়া দারুণ ব্যাপার। এটা এমন একটা খেলা যা ছোটবেলা থেকে আমি খেলতে পছন্দ করি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটা মিস করতে যাচ্ছি। কিন্তু সরে যাওয়ার জন্য এখনই সেরা সময় এবং অন্যদের স্বপ্নকে উপলব্ধি করার সুযোগ দেয়া যেমনটা আমি পেয়েছিলাম। কারণ এর চেয়ে ভালো কোন অনুভূতি নেই।
‘ড্যানিলা, লোলা, রুবে এবং আমার বাবা-মার ভালোবাসা ও সমর্থন ছাড়া এসব করতে পারতাম না। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এ ছাড়া যেসব খেলোয়াড় এবং কোচেরা আমাকে বড় হতে সেরা কাজগুলো করেছেন তাদেরও ধন্যবাদ। নতুন চ্যালেঞ্জের জন্য আমি রোমাঞ্চিত এবং গলফে আরও বেশি সময় কাটাতে পারব। বছরের পর বছর যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু যদিও এটা আমার মুখে দেখা যায় না।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। ৭০০টি উইকেটধারী এই পেসার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৪২ রানে ৭ উইকেট। ব্যাট হাতে টেস্টে এক হাফসেঞ্চুরির পাশাপাশি ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। মূলত টেস্টই ছিল তার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে থাকার প্রধান কারণ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি অনেক আগেই মাঠে নেমেছিলেন। ১৯৪টি ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ১৮ উইকেট শিকার করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live