২ পরিবর্তনসহ ৬ নতুন মুখ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি
দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের দল ঘোষণার পর সাইফউদ্দিন বাদ ও অফ ফর্মে থাকা লিটন দাসকে দলে রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু ক্রিকেট বোদ্ধারা করছেন আলোচনা সমালোচনা।
বাংলাদেশের ঘোষিত দল থেকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের মধ্যে ব্যাপক পার্থক্য। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছিলেন মোসাদ্দেক, নাসুম আহমেদ, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ। তাদেরকে বাদ দেয়া হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে।
এখানে মোসাদ্দেক, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে। অন্য দিকে নাসুম বাদ পড়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নানা ইস্যু নিয়ে আলোচনায় থাকাতে। এবাদত আছেন ইনজুরিতে। তবে মিরাজকে দলে রাখার কথা বলে বাদ দেয়া হয়েছে। তার প্রতিভার যোগ্য মুল্যায়ন করেনি বিসিবি।
তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও আসন্ন বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মাহাদী। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নানা নাঠকীয়তার পর দলে সুযোগ পান। তারপর কি হয়েছে সবার জানা। আর এবার জায়গা করে নিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। আবার অন্য দিকে দারুন ফর্মে থাকার পরও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন শেখ মাহাদী। আবারও নিজের পারফরমেন্স দিয়ে জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৬ জন। তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও তানভির ইসলাম এই জন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মুখ।
বাংলাদেশের বিশ্বকাপ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ (সহ অধিনায়ক)।
রিজার্ভ ক্রিকেটার-
আফিফ হোসেন, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!