প্রবাসীদের জন্য বিশাল সুখবর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, প্রবাসী শ্রমিকদের জন্য উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দক্ষ জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বিষয়ক একটি পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেছেন।
তিনি জানান, এই কমিটি অভিবাসন প্রত্যাশীদের সাথে রিক্রুটিং এজেন্সির মেলবন্ধন হিসেবে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে কাজ করবে।
সভা আরও জানানো হয়, উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ; প্রতারিত কর্মীদের প্রতিকার দেয়া এবং প্রত্যাগত কর্মীদের পুনঃ একত্রীকরণ ও সহায়তা করবে। অভিবাসন সংক্রান্ত সেবা নেয়া এবং সেবা প্রদানকারী মধ্যে বিদ্যমান গ্যাপ চিহ্নিত করে তা উত্তরণে পরামর্শ প্রদান করবে। এছাড়া স্থানীয় প্রতিষ্ঠান, সেবা দেওয়া সংস্থা, উপকারভোগীদের তথ্য প্রাপ্তিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি।
সভায় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।
এছাড়াও বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- সবুজ হয়ে গেল রান্না করা মাংস, সম্ভাব্য কারণ জানালেন বিশেষজ্ঞ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন