মালয়েশিয়া প্রবাসীরা সাবধান চলছে ধরপাকড়
মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার ( ১৪ মে) পর্যন্ত দু’দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২শ’ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। বিবৃতিতে ডিরেক্টর আরো বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের ধাওয়াতে তারা ধরা পড়ে। আটকদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে। আটকদের বিরুদ্ধে আরো তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত