এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থ হওয়ার জন্য সরাসরি দায়ী যারা
এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে বাজে আসর পার করেছে মুম্বই ইন্ডিয়ান্স। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা। আর একটি ম্যাচ বাকি আছে তাদের। তবে তাতে কোনো লাভ নেই। পয়েন্ট টেবিলের তলানীতে আছে দলটি। তাইতো শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তলানী থেকে ইঠতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। তাদের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। পয়েন্ট টেবলের লাস্টবয়ের তকমা গা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করা। তবে এর জন্য শুধু মুম্বইকে যেমন হারাতেই হবে লখনউকে, তেমনই পঞ্জাব কিংসকে তাদের শেষ ম্যাচ হারতে হবে।
তবে মুম্বইয়ের ব্যর্থতার কারণ নিয়ে যখন বিশ্লেষণ করা হচ্ছে, তখন যে প্রধান তথ্যটি উঠে আসছে, সেটি হল, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং এবারের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে পার্থক্য দূরত্ব এবং মত পার্থক্য। এবং এই নিয়ে মুম্বই শিবির দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল এই মরশুমে। এমআই ম্যানেজমেন্ট এই বছরের জন্য হার্দিককে গুজরাট টাইটান্স থেকে ফিরিয়ে আনে এবং তাঁর হাতে নেতৃত্ব তুলে দেয়। সরিয়ে দেয় মুম্বইয়ের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতকে, যিনি তাদের পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।
সম্প্রতি রোহিত এবং হার্দিককে কেন্দ্র করে দলের মধ্যে বিভাজনের খবর প্রকাশিত হয়েছে। দৈনিক জাগরণ-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এমআই-এর ভারতীয় খেলোয়াড়রা রোহিতকে অধিনায়ক হিসেবে পুনর্বহাল করার পক্ষে ছিলেন এবং বিদেশি খেলোয়াড়রা ছিলেন হার্দিকের পক্ষে। বিদেশি নিয়োগের ক্ষেত্রে এমআই-এর কোনও বড় নাম অবশ্য নেই।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স দাবি করেছিলেন, হার্দিক তরুণ এবং কম অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য খুব ভালো অধিনায়ক। তবে রোহিত, সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরাহের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সঙ্গে তাঁকে সমস্যায় পড়তে হবে। আর সেটাই হয়েওছে। হার্দিকের অবশ্য এমআই-এর বিদেশি খেলোয়াড়দের নিয়ে খুব একটা সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রোহিত এবং হার্দিক এই আইপিএলে খুব কমই একসঙ্গে অনুশীলন করেছেন। ভারত অধিনায়ক, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের আগে হার্দিককে নেটে আসতে দেখে, তাঁরা সেখান থেকে চলে গিয়েছিলেন।
এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক এবং রোহিতের ফর্মও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হার্দিক ব্যাট হাতে তাঁর এবার সবচেয়ে খারাপ মরশুম কাটিয়েছেন। এদিকে রোহিত টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে চূড়ান্ত অফ-ফর্মে ছিলেন। শোনা যাচ্ছে, পরের মরশুমে রোহিত আর মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না। তি নি দল ছাড়বেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!