দারুন সুখবর: মাত্র একদিনেই মিলবে ভারতের ভিসা
এখন থেকে খুব সহজে মাত্র ১ দিনেই মিলবে ভারতের ভিসা। এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন। ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। শর্তসাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিকেল ভিসা। তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।
আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হত বাংলাদেশিদের। কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে। এটা যেন আরো কম সময়ে দেওয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদনও করে বাংলাদেশ। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন।
দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরো মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।
যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস- এ বাংলাদেশিরা যে আবেদন করবেন, তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ঐ ভিসা দেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে আজ; সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: টস শেষ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
- পুঁজিবাজারে বড় চমক: ফ্লোরপ্রাইস মুক্ত হচ্ছে দুই জায়ান্ট কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সেঞ্চুরি, সরাসরি দেখুন Live
- রাউন্ড ৩২ থেকে সেমিফাইনাল: ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- রাউন্ড ৩২ থেকে ফাইনাল: আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- সকালে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে নামার আগে মরক্কো ম্যাচে ব্রাজিলের একাদশ চূড়ান্ত, ফিরছেন নেইমার
- আজ বাংলাদেশ ২২ ক্যারেট, ২১ ক্যারেট সোনা রুপার দাম কত
- চলছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড লাইভ ম্যাচ: সরাসরি দেখুন Live