এবার নায়িকা মাহির ভিডিও ভাইরাল
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন তিনি। এরপর থেকে বেশ সরব হয়েছেন কাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। একমাত্র পুত্র সন্তান নিয়েই তার সময়টা বেশি কাটছে। তবে আবার নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন মাহি।
নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিট ৮ সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৮ সেকেন্ডে একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।
ভিডিও দেখে ভক্তরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে।
ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ