গোপন তথ্য ফাঁস: ফাইনালে ৫ কারণে হারলো কলকাতার কাছে হারলো হায়দরাবাদ
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।
১) স্টার্কের প্রথম স্পেল— প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠিকে। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়।
২) রাসেলের বোলিং— স্টার্ক শুরুটা করলে শেষটা করেন আন্দ্রে রাসেল। বল করতে এসে প্রথম ওভারেই আইডেন মার্করামকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে। শেষ করেন প্যাট কামিন্সের উইকেট দিয়ে। ২.৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তাঁর দাপটেই ১১৩ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ।
৩) দুর্দান্ত ফিল্ডিং— গোটা ম্যাচ জুড়ে খুব ভাল ফিল্ডিং করলেন কেকেআরের ক্রিকেটারেরা। ৩০ গজ বৃত্তের ভিতরেই হোক, বা বাউন্ডারিতে, সব জায়গায় রান বাঁচান ফিল্ডারেরা। ভাল ক্যাচ ধরেন তাঁরা। ভাল ফিল্ডিংয়ে চাপে পড়ে হায়দরাবাদ।
৪) শ্রেয়সের অধিনায়কত্ব— আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করেন শ্রেয়স। টস হারা ছাড়া কিছু ভুল করেননি তিনি। পেসারেরা ভাল বল করছেন দেখে দলের সব থেকে ভাল বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র ২ ওভার বল করান শ্রেয়স। তিনি দেখিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয়, কাজের উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
৫) বেঙ্কটেশের ব্যাটিং— ১১৪ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে গিয়েছিলেন সুনীল নারাইন। আরও একটি উইকেট পড়লে চাপ পড়ত কেকেআরের উপর। কিন্তু বেঙ্কটেশ আয়ার তা হতে দিলেন না। প্রথন থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত টিকে থাকলেন। ২৬ বলে ৫২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live