আইপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকা প্রকাশ, দেখেনিন রতুরাজের অবস্থান
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।
এক নজরে দেখেনিন আইপিএলে সেরা পাঁচ ব্যাটারের তালিকা:
১.বিরাট কোহলি : বয়সের কোটা ৩৫ পেরোলেও এখনও কোহলিকে দেখে মনে হয় ১৮ বছরের টগবগে তরুণ। কী ব্যাটিং, কী ফিল্ডিং, কোহলির আত্ননিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আইপিএলের এবারের আসরেও ব্যাট হাতে অনবদ্য ছিলেন এই তারকা ব্যাটার। দলকে ফাইনালে তুলতে না পারলেও বিশ্বকাপের আগে কোহলি অবিশ্বাস্য ফর্ম বড় কিছুর আশা দেখাচ্ছে ভারতকে। ১৫ ম্যাচে ৬১.৭৫ গড়ে ৭৪১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। হাঁকিয়েছেন পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১১৩ রানের। এমন অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন অরেঞ্জ ক্যাপ।
২.রতুরাজ গায়কোয়াড় : চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়েই যেন ব্যাট হাতে ঝলক দেখালেন রতুরাজ গায়কোয়াড়। দলকে প্লে-অফে ওঠাতে না পারলেও ব্যাট হাতে ছিলেন বেশ ধারাবাহিক। ১৪ ম্যাচে ৫৩ গড়ে করেছেন ৫৮৩ রান। চার ফিফটির পাশাপাশি নামের পাশে রয়েছে এক সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০৮ রানের। রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরই অবস্থান তার।
৩.রায়ান পরাগ : আইপিএলের ফাইনালে না উঠতে পারলেও ব্যাট হাতে দারুন ধারাবাহিক ছিলেন রাজস্থান রয়্যালসের ব্যাটার পরাগ। ১৬ ম্যাচ খেললেও ১৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। সেই ইনিংসগুলোতে ৫২.০৯ গড়ে করেছেন ৫৭৩ রান। কোনো সেঞ্চুরি হাঁকাতে না পারলেও নামের পাশে রয়েছেন চারটি ফিফটি। সর্বোচ্চ রান ৮৪। তালিকার তিনে অবস্থান তার।
৪.ট্রাভিস হেড : ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দারুণ এক সেঞ্চুরির পর আইপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার হেড। ১৫ ইনিংসে ৪০.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন চার ফিফটি ও এক সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০৪ রানের। তালিকার চারে অবস্থান তার।
৫.সঞ্জু স্যামসন : শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন রাজস্থানের আরেক ব্যাটার স্যামসন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার ১৬ ম্যাচে ১৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ৪৮.২৭ গড়ে করেছেন ৫৩১ রান। পাঁচ ফিফটি হাঁকালেও নামের পাশে নেই কোনো সেঞ্চুরি। তালিকার পাঁচে অবস্থান তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!