বিশ্বকাপের প্রথম ম্যাচে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন ম্যাচের সময়
বিশ্বকাপের মুল আসর শুরুর আগে প্রত্যেকটি দল প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারত। সম্প্রতি সময়ে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনা দেখা যায় দুই দেশের সমর্থকদের মধ্যে। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মত আসরে তাহলে তো কথায় নাই।
বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে আগামী ১ জুন ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্বকাপের মুল খেলা শুরুর আগে শেষ বারের মত নিজেদের ঝালায় করে নিতে পারবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটা পরিবর্তন।
বেশ কিছু দিন ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্চে না। তবে সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুন ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে তাদের দুজনকেই।
তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। চারে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয়ে ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মাহমুদউল্লাহ। সাতে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক।
স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। পেস বিভাগে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা