ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ০৮ ১২:৩৯:০২
আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে নতুন যন্ত্রপাতি সংগ্রহ, কারখানার সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করছে কোম্পানিটি।

বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় আড়াই বছর উৎপাদন বন্ধ থাকার পর কারখানা পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। এসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির ব্যবস্থাপনাকে।

এরই মধ্যে একটি নতুন বয়লার, একটি ট্রান্সফরমার এবং একটি বৈদ্যুতিক সাবস্টেশন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। পাশাপাশি রিফাইনারি ইউনিটসহ পুরো কারখানার প্ল্যান্ট ও যন্ত্রপাতির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমও এগিয়ে চলছে।

কোম্পানির হিসাবে, নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানার সংস্কার ও রক্ষণাবেক্ষণে মোট ব্যয় প্রায় ১০ কোটি টাকা হতে পারে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংস্কার ও স্থাপনকাজ সম্পন্ন হওয়ার পর উৎপাদন পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ