ব্রেকিং নিউজ: হজ নিয়ে সৌদির নতুন আইন, না মানলে কঠোর শাস্তি
পবিত্র হজ নিয়ে নতুন আইন কার্যকর করেছে সৌদি আরব সরকার। আজ রোববার (২ জুন) থেকে আগামী ২০ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এই আইন মানতে হবে, অন্যথায় জরিমানাসহ কঠোর শাস্তি ভোগ করতে হবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নাগরিক, পর্যটক বা যে কোনো উদ্দেশ্যে সৌদিতে অবস্থানকারী সবাই নতুন আইনের আওতাভুক্ত হবেন। তারা কেউ অনুমতি ছাড়া হজ পালন করতে পারবেন না।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনুমতি না নিয়ে হজ পালনকারীদের শনাক্ত করতে কাজ করবে কর্তৃপক্ষ। এমন কাউকে পবিত্র নগরীতে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
এছাড়া, অনুমতি ছাড়া কেউ হজযাত্রীদের পরিবহন করতে পারবে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে, তাকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে এবং ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকার বেশি।
নতুন আইন অনুযায়ী, অনুমতি ছাড়া কেউ মক্কা নগরী, কেন্দ্রীয় হজ এলাকা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চেকপয়েন্ট, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী নিরাপত্তা চেকপয়েন্ট এলাকায় প্রবেশ করতে পারবে না।
আইনে আরও বলা হয়েছে, প্রবাসী নিয়ম লঙ্ঘন করলে তাকে জরিমানা করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তার উপর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
ভিজিট ভিসাধারীরা হজ করতে পারবেন না। তাদের হজ করতে দেওয়া হচ্ছে না। ২ জুন থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় ভ্রমণ বা অবস্থান এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাধারী ২০ হাজারেরও বেশি হজযাত্রী হজের নিয়ম লঙ্ঘন করেছেন। তাদের মক্কায় থাকতে নিষেধ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, জানুন ফলাফল
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কবে, কখন ও কোথায় লাইভ দেখবেন?
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক