প্রবাসীদের জন্য সুখবর: নতুন করে আরও ১০ দেশে থেকেই করা যাবে এনআইডি কার্ড
ঈদুল আজহার পর আরও ১০ দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর আসছে। নির্বাচন কমিশন (ইসি) এই দেশগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে যাবে।
সম্প্রতি ইসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি কমিশন বৈঠকে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার এবং সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত এবং কাতারে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আগামী জুন মাসে যুক্তরাজ্যে এবং পরে সৌদি আরবে উদ্বোধন অনুষ্ঠান করা হবে।
ঈদুল আজহার পরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কমিশন থেকে অনুমোদিত ১৬টি দেশের মধ্যে ৯টি দেশে (ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, কানাডা) এই কার্যক্রম নেওয়া বাকি। এই দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বিবেচনায় তিন ধাপে কার্যক্রম বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস/হাইকমিশনের সঙ্গে পত্রযোগাযোগসহ সার্বিক সমন্বয় করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত