ভারত লোকসভা নির্বাচন: রাজস্থানের ২৪ আসন ও পশ্চিমবঙ্গের ৩টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। নির্বাচন কমিশন আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১২টি আসনের ফল ঘোষণা করেছে। ১২টিতেই জয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল। আরও ১৭টিতে এগিয়ে আছে দলটি। এই রাজ্যে ১২ আসনে এগিয়ে আছে বিজেপি। আর একটি আসনে এগিয়ে রয়েছে ন্যাশনাল কংগ্রেস। পশ্চিমবঙ্গে লোকসভার মোট আসন ৪২টি।
রাজস্থানে ১৪ আসনে বিজেপি, ৮টিতে কংগ্রেসের জয়
রাজস্থান রাজ্যের সব আসনের ফল জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে জানানো হয়, মোট ২৫ আসনের মধ্যে বিজেপি ১৪ আসনে জয় পেয়েছে। কংগ্রেস জিতেছে ৮টি আসনে। এ ছাড়া সিপিআই–এম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারত আদিবাসী পার্টি একটি করে আসন পেয়েছে।
পশ্চিমবঙ্গে ৩টি আসনের চূড়ান্ত ফল: সবগুলোই মমতার
পশ্চিমবঙ্গে লোকসভার ৪২আসনের মধ্যে তিনটি আসনের চূড়ান্ত ফল দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই তিনটি আসনেই জিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রস। এ ছাড়া ২৬টি আসনে এগিয়ে আছে তৃণমূল।
বাকি আসনগুলোর মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একটিতে এগিয়ে ন্যাশনাল কংগ্রেস।
তৃণমূলের জেতা তিনটি আসনের মধ্যে ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলে জয় পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর বর্ধমান–দুর্গাপুর আসনে জিতেছেন কীর্তি আজাদ ঝা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- সবুজ হয়ে গেল রান্না করা মাংস, সম্ভাব্য কারণ জানালেন বিশেষজ্ঞ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি