মাহমুদউল্লাহকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরুসিংহে
বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সময়ে অসময়ে দলে প্রয়োজনে ঝাপিয়ে পড়েন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ছন্দে রয়েছেন তিনি। বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে হাথুরু বলেন, ‘আমি সবসময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা ভালো জানে।'
'আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফরমার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।'-যোগ করেন হাথুরু।
এদিকে চন্ডিকা হাথুরু দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার পর দলে ফেরেন সৌম্য সরকারও। তবে জাতীয় দলে বলার মতো কেবল একটি ইনিংসই খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে আবার তার ব্যাটে রান নেই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে রয়েছেন সৌম্য। এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন।
সৌম্যকে নিয়ে হাথুরু বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।'
‘আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে আপনি যদি আউট হওয়ার ধরণগুলো দেখেন। কেবল তার ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হযেছে, এখানে কিছু করার নেই। আমার মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, স্বাভাবিকভাবেই আপনি অটো মুডে চলে যাবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যেকোনো ব্যাটারের জন্যই এটা বার্তা।’-যোগ করেন হাথুরু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live