প্রবাসীদের জন্য দারুণ সুখবর: ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা
ওমানের সুলতানের নির্দেশে সরকারি ও বেসরকারি সব কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কেবল এই পাঁচ দিন নয়, কর্মীরা এবার টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। কার্যত ছুটি ১৪ই জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২৩ই জুন। এর পরদিন রোববার কর্মীরা যথারীতি কাজে ফিরবেন।
আগামী ১৭ই জুন, সোমবার, ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে, তবে ঈদের ছুটি নিয়ে কর্মীরা বড় সুখবরই পেয়েছেন।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে এই ছুটির আগের ও পরের শুক্র ও শনিবার মিলিয়ে আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে। ফলে কর্মীরা এবার টানা ৯ দিনের লম্বা ছুটি পাচ্ছেন।
মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল আজহা, যা বাংলাদেশে কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহার মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা। এ দিন মুসলমানরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি দেন। এই প্রথাটি মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.) এর সময় থেকে প্রচলিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, জানুন ফলাফল
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কবে, কখন ও কোথায় লাইভ দেখবেন?
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক