হাজীদের সেবায় চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি চালু করলো সৌদি
হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবার চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে সৌদি আরব। পবিত্র নগরী মক্কায় যাত্রীদের সেবায় এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করা হবে। বুধবার দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং ট্রান্সপোর্ট ও লজিস্টিক মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সৌদির ট্রান্সপোর্ট ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী জানান, বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিতে হজযাত্রীরা মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে যেতে পারবেন। তবে এ বছর জরুরি সেবার (মালামাল ও ওষুধ পরিবহন) কাজে এই উড়ন্ত ট্যাক্সি বেশি ব্যবহার করা হবে।
দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের মতে, এয়ার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণ সময় কমিয়ে আনবে এবং বিশেষ জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ১৫ জুন শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে ইতোমধ্যে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি জড়ো হয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা