মালয়েশিয়াতে ১০ বাংলাদেশি সহ ১৬ জন প্রবাসী আটক
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ আরো ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। শুক্রবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানীর তামান মেলাটির একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে ১৬ জন অবৈধ অভিবাসী এবং দুই স্থানীয় নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন।
এছাড়া আটককৃতদের মধ্যে ১ জন ইন্দোনেশিয়ান, ১ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি এবং তিনজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। দুইজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানের সময় ২৩ জন বিদেশি ও সাতজন স্থানীয়ের কাগজপত্র পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ করা হয়েছে।
অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, আটককৃতদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।
ওয়ান মোহাম্মদ সাউপি প্রতিষ্ঠানের মালিক ও নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা বৈধ নথি ছাড়া তাদের নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে কোনো আপস করবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী