জানা গেল ‘তুফান’ সিনেমায় যত পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান
ঈদে সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে বিশেষ আলোচনা পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’।
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিবের সাথে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন নাবিলা।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘তুফান’। গত ২৪ জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় শাকিব নিজেই দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করেছেন। তার সাথে ছিলেন চঞ্চল চৌধুরী, নাবিলা, রায়হান রাফীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।
গণমাধ্যমে সিনেমাটি নিয়ে কথা বলার সময় শাকিব জানান, তুফান যদি ১০০ কোটি টাকা আয় করে তাহলে তার অংশ হবে ২৫ কোটি।
তিনি বলেন, "আজকে শুধুই সিনেমা দেখতে এসেছি। আমি অপেক্ষায় ছিলাম, কখন সিনেমাটা দেখব। আমার দেশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা ও সাপোর্টের জন্য। ‘তুফান’ যদি ১০০ কোটি আয় করে তাহলে আমার ২৫ কোটি, আর যদি ২০০ কোটি আয় করে তাহলে আমার ৫০ কোটি।”
শাকিবের এই কথা থেকে বোঝা যায় এবার তিনি টাকা চুক্তি নয় লাভের অংশ নিবেন। সিনেমা থেকে যত টাকা আয় করবে তার ২৫ শতাংশ যাবে শাকিবের পকেটে।
পরিচালক রায়হান রাফী বলেন, “সিনেমাটা দেখেন, যা ভালো লাগে আমাদের বলেন। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারি দর্শকদের।”
জানা যায়, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘তুফান’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি, আলফা আই এবং ভারতের এসভিএফের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমাটি।
উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় শাকিব, মিমি, নাবিলা ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু ও মিশা সওদাগরসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ