কান্নায় ভেঙে পড়লেন রোনালদো
আজ শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। নির্ধারীত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র থাকা অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তবে অতিরিক্ত সময়ে দারুন সুযোগ পায় পর্তুগাল। পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল। তবে সেই সুযোগ কাজে লাগতে পারেনি রোনালদো। স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাককে ফাঁকি দিতে পারেননি পেনাল্টিতে নিয়মিত গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো।
মহাগুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রোনালদো। পেনাল্টি মিস করে দু হাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকেন তিনি। সতীর্থরা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
অতিরিক্ত সময়ের খেলার মাঝ বিরতিতে দলীয় স্টাফরাও রোনালদোকে বুঝানোর চেষ্টা করেছেন। তবে কিছুতেই যেন কান্না থামছিল না তার। অবশ্য রোনালদো এই ভুলের দায় মোচন করেছেন টাইব্রেকারে। দলের হয়ে প্রথম শট নেন তিনি।
এবার আর ভুল করেননি। বল জালে জড়িয়ে সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে দুই হাত জোড় করে ক্ষমাও চান রোনালদো। ম্যাচ শেষে তার পাশে দাঁড়ান কোচ। পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে প্রথম শট তাকে দিয়েই নেওয়াতে কোনো সংশয় ছিল না রবার্তো মার্তিনেজের মনে।
রবার্তো বলেন, সে আমাদের জন্য উদাহরণ। এই আবেগের প্রকাশগুলোও অসাধারণ। তার এসব (চারপাশের আলোচনা) পাত্তা দেওয়ার দরকার নেই এবং সে যেমন আছে, সেজন্যই তাকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে দলের পাশে থাকে সে…।
এরপর তিনি বলেন, আমি সবসময়ই নিশ্চিত ছিলাম, টাইব্রেকারে প্রথম শটটি তাকেই নিতে হবে এবং আমাদেরকে জয়ের পথ দেখাতে হবে…। আমার মনে হয়, আমাদের অধিনায়ককে নিয়ে আমরা সবাই গর্বিত।
মার্তিনেজ যোগ করেন, সে যা করছে, গোটা ড্রেসিং রুমই তা নিয়ে উচ্ছ্বসিত। আমার মতে, আমাদের সবাইকে দারুণ এক শিক্ষাও সে দিয়েছে যে, প্রতিটি দিনকেই প্রাণবন্ত করে তুলতে হবে জীবনের শেষ দিনের মতো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live