৫ দিনে শেষে বক্স অফিসে যত আয় করলো কল্কি
যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র পাঁচদিনেই ভারতীয় বক্স অফিসে ৩৫০ কোটির কাছাকাছি আয় ছাড়িয়েছে সিনেমাটির। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, এই মাত্র ৫ দিনেই ভারতীয় বক্স অফিসে ৩৪৩ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ সোমবার পঞ্চম দিন ভারতে আয় করেছে ৩৪ কোটি ৬০ লাখ। তবে চতুর্থ দিনের চেয়ে প্রায় ৬০ শতাংশ আয় কমেছে পঞ্চম দিন। এর আগে ৯৫ কোটি আয় দিয়ে ভারতীয় বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি। দ্বিতীয় দিন আয় করে ৫৪ কোটি।
তৃতীয় দিন ৬৪ কোটি ৫০ লাখ এবং চতুর্থ দিন কল্কির আয় ৮৮ কোটি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে ৫ দিনে কল্কির আয় দাঁড়িয়েছে ৩৪৩ কোটি রুপি। ৫ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটির আয় ছাড়িয়েছে কল্কি। ঝড়ের গতিতে বক্স অফিসে এগিয়ে চলছে কল্কি।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।
এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ