বক্স অফিসে প্রভাসের কল্কির তান্ডব, দেখেনিন ১০ দিনে কত আয় করলো
‘কল্কি’ ঝড় যেন থামছেই না! বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। বক্স অফিসে চালকের আসনে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই ৪৫০ কোটির মাইলফলক অতিক্রম করেছে প্রভাস-দীপিকার কল্কি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, দশম দিন ভারতে ৩৪.৪৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
দশ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬৬ কোটি রুপি। শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ১৯০ কোটি রুপি।
এদিকে বিশ্বব্যাপী সিনেমাটি ইতিমধ্যে ৭০০ কোটির গণ্ডি পার হয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, শিগগিরই বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে কল্কি।
২৭ জুন মুক্তির প্রথম দিন ভারতে ৯৫ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৮০ কোটির মতো আয় করে নেয় কল্কি। দ্বিতীয় দিন ভারতে আয় করে ৫৪ কোটি। তৃতীয় দিন ৬৪ কোটি ৫০ লাখ এবং চতুর্থ দিন কল্কির আয় ৮৮ কোটি। পঞ্চম দিনে কল্কির আয় ৩৪ কোটি ৬০ লাখ রুপি।
আর ষষ্ঠ দিনে আয় কিছুটা কমে ২৭.০৫ কোটি। সপ্তম দিনে কল্কির আয় ২২ কোটি। অষ্টম দিনেও ভারতে ২২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। নবম দিনে ১৭ কোটির ঘরে তোলে কল্কি। এদিকে কল্কির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিসের পক্ষ থেকে গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি (গ্রস আয়) উল্লেখ করা হয়েছে।
তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এ ছাড়া বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে কমলো স্বর্ণের দাম
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬)
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা