পুরো জাতি কি আজ অবুঝ কোটা আন্দোলন নিয়ে আফরান নিশোর অভিনব প্রতিবাদ
সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারে চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পুরো বাংলাদেশ। চলছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়টি আদালতে বিচারাধীন। কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এই বিষয়টা সারা দেশে তৈরি হয়েছে অনেক বিশৃঙ্খলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রতাক্ত হয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে হয়েছে মারপিট। যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচন সমালোচনা।
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরাও বলছেন, কোটা পুরোপুরি বাতিল না করে সময়ের বিবেচনায় সংস্কার করা উচিত। ছাত্রছাত্রীদের বাবা মা তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন পড়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে যদি বাবা মার স্বপ্ন লাশ হয়ে বাসায় ফিরে এইটা কারো কাম্য নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই অভিনেতা। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে মতপ্রকাশ করেছেন নিশো।
ফেসবুকে আফরান নিশো যে কবিতাটি পোস্ট করেছেন তা হুবহু তুলে ধরা হলো:
আমার সোনার বাংলা
আমাদের প্রাণ..
লাল সবুজের পতাকা
সবুজের মাঝে লাল...
বাবা মুক্তিযোদ্ধা
চেতনা-
লড়বো যদি যাক প্রাণ..
লাল সবুজের পতাকা....
তাদেরই প্রতিদান
তাদের আত্মত্যাগের ঘ্রাণ..
তবে আজ...
কেন এতো..... লাল???
সবুজে লাল খুজি..
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত...
পুরো জাতি কি আজ অবুঝ?
বলেন না?
মা বলেন ...আর চাইনা লাল..
ফিরিয়ে দাও.. আমার সবুজ।
লাল সবুজের পতকায় আজ কেন এতো লাল?
শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাইনা
রক্তাক্ত রাজপথ চাইনা
হোক সমাধান
লাল সবুজের পতাকায় আর তো লাল চাইনা...
প্রসঙ্গত, নিশোর বাবা আবদুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যানসারজনিত রোগে ১ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ