মাহমুদউল্লাহর ওপর অভিমান পাপনের
বাংলাদেশে বহু তারকা ক্রিকেটারকে দেখেছে। তবে কারো বিদায় সুখকর হয়নি। তাদের কাউকেই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে বিদায় দিতে পারেনি বিসিবি। বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক সবাই একটা দুইটা করে ফরমেটে অবসর ঘোষণা করেছেন। কিন্তু মাঠ থেকে কেউ অবসর নিতে পারেননি বা বিসিবি দিতে ব্যর্থ।
আর হাতে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে দলের সব সিনিয়র ক্রিকেটাররা পর্যায়ক্রমে অবসরে যাবেন।তাদের ভালোভাবে বিদায় জানানোর কি কোনো আগ্রহ আছে বিসিবির? এমন প্রসঙ্গ উঠতেই মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ টেনে নিজের অভিমানের কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
পারফরম্যান্সের কারণে গত ২০২০ সালে পাকিস্তান টেস্টের পর বাদ পড়ে গিয়েছিল মাহমুদউল্লাহ। সেই তিনি পরে লম্বা সময় পর ফিরেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। সেই টেস্টে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে আচমকা ড্রেসিংরুমে সবাইকে জানিয়ে দেন এটাই তার শেষ ম্যাচ। যা নিয়েই গণমাধ্যমের কাছে নিজের পুষে রাখা অভিমানের কথা জানিয়েছেন পাপন।
মাহমদুউল্লাহর প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করবো তাদের খেলাতে। তারা এখনও না খেলার অবস্থায় নেই, সেটাও না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live