কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে অবিশ্বাস্য দাবি জানালেন শামীম হাসান
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের ওপর হামলা ও মারধরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন কয়েকজন শিল্পী। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কথা বলতে দেখা গেছে তারকাদের। এমনকি রাজপথে নামতেও দেখা গেছে তাদের। এ তালিকায় অন্য সব তারকাদের মতো রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।
এ অভিনেতা কোটা আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদী পোস্ট দিচ্ছেন ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে। আন্দোলন নিয়ে কথাও বলছেন। এবার বৃহস্পতিবার (১ আগস্ট) ফেসবুকে এ অভিনেতা লিখেছেন, ‘৫০ বছর আগের কথা ৫০ বছর আগের। ২০২৪-এর কথা ২০২৪ এ।’
‘এই যুগে এসে ওই একই গল্প ভালো লাগে না। কান পচে গেছে, শ্রদ্ধা উঠে গেছে। আমাদের একটা মুভি ভালো লাগলে আমরা বিশবার দেখতে পারি। কিন্তু ৫০ বছর ধরে দেখি না কেউ। ভালোবাসা, শ্রদ্ধা পরিণত হয় তিক্ততায়, ঘৃণায়। কথা একটাই, নিরীহ আটক করা শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হোক সমন্বয়কারীদের মতো।’
তিনি আরও লিখেছেন, ‘আরেকটা প্রশ্ন। হেলিকপ্টার থেকে ঢেলে দেয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল? পৃথিবী খুব দুর্বল, মানুষ মরণশীল। আজ চাকরি আছে কাল থাকবে না, রিটায়ারমেন্টের পর আপনিও সবার সঙ্গে একই কাতারেই। কেউ মনে রাখবে না। তখন হালকা ঝাঁকি দিলেই সব শেষ। কবরে ফুল চান, না থু সে আপনাদের নিজ নিজ হিসাব।’
প্রসঙ্গত, শামীম হাসান মূলত একজন ইউটিউবার। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি চ্যানেলে নিয়মিত দুর্দান্ত সব কনটেন্ট তৈরির মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়গুণে সব মাধ্যমেই খ্যাতি লাভ করেছেন শামীম হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শবে কদর: নামাজের সহজ নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- ডিএসইর ৩ ব্রোকারেজ হাউসে বড় রদবদল: ৪ প্রতিনিধির নিয়োগ বাতিল
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান
- শেয়ারবাজারে বড় কারসাজি: সোনালি আঁশের অর্থ আত্মসাতের চিত্র
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: সরাসরি দেখুন Live
- ডিভিডেন্ডের আসছে আইডিএলসি: লভ্যাংশ ঘোষণা ও বোর্ড সভার তারিখ চূড়ান্ত
- আজ বার্সেলোনা বনাম নিউক্যাসেল ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রিভিউ
- পিএসএল সূচি: ৪ বাংলাদেশি তারকার ম্যাচ কবে, কখন?
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, ১৮-১৯ মার্চ খোলা থাকবে যেসব শাখা
- নতুন পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
- কাঁচা না কি ভাজা বাদাম? সুস্থ থাকতে কোনটি খাবেন? জেনে নিন আসল তথ্য
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ মার্চ ২০২৬)
- ২০২৬ বিশ্বকাপের আগে আনচেলত্তির স্কোয়াডে বড় চমক নেইমার