এইমাত্র পাওয়া: বদলি করা হলো র্যাব ডিজি, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে
দেশে পালা বদলের হওয়া এবার লেগেছে পুলিশ বাহিনীতে। বদলি করা হলো একধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরো চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব), র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারহোল্ডারদের জন্য ওয়ালটনের চমক
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- রুমিন-ফজলুরকে নিয়ে মাদানীর বিস্ফোরক মন্তব্য
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- নতুন পে স্কেলে বেতন বাড়ছে কত, ২০ গ্রেডের প্রস্তাবিত তালিকা প্রকাশ
- মুনাফা কমে যেতে পারে, সঞ্চয়পত্র কেনার আগে ৫ ভুল করবেন না
- শাস্তির পর এবার স্বস্তির বার্তা, মওকুফের পথে এনবিআরের ২৪ কর্মকর্তা
- দেশের বাজারে আজকের সোনার দাম
- শরীরের ৭ লক্ষণকে ভুলেও অবহেলা করবেন না