জাতীর উদ্দেশ্যে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। বুধবার (৭ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।’দেশবাসীর উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারহোল্ডারদের জন্য ওয়ালটনের চমক
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- রুমিন-ফজলুরকে নিয়ে মাদানীর বিস্ফোরক মন্তব্য
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- নতুন পে স্কেলে বেতন বাড়ছে কত, ২০ গ্রেডের প্রস্তাবিত তালিকা প্রকাশ
- মুনাফা কমে যেতে পারে, সঞ্চয়পত্র কেনার আগে ৫ ভুল করবেন না
- শাস্তির পর এবার স্বস্তির বার্তা, মওকুফের পথে এনবিআরের ২৪ কর্মকর্তা
- দেশের বাজারে আজকের সোনার দাম
- শরীরের ৭ লক্ষণকে ভুলেও অবহেলা করবেন না