অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের দিন তারিখ ও সময় জানালেন সেনাবাহিনী প্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশাকরি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য হতে পারে ১৫ জন।
এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে। বুধবার (৭ আগস্ট) দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকেই একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় শেখ রেহানাও সঙ্গে ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তাকে সেই সুযোগ দেয়নি সেনাবাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল