ব্রেকিং নিউজ: চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি
দুই টেস্টের সিরিজ খেলতে কয়েকদিন পরই পাকিস্তানে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই সিরিজটি শুরু হবে ২১ আগস্ট থেকে। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে আছেন সাকিব আল হাসান। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে তাকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে আবারও টেস্টে ফিরছেন তিনি।
এর বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের দলে। এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা।
এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন। এরই মধ্যে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না।
বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট থেকে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট থেকে। একই সময় পাকিস্তান শাহীন্সের বিপক্ষে চারদিনের ও একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ 'এ' দলও।
বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (দ্বিতীয় টেস্ট) ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড