ব্রেকিং নিউজ: অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে শহরের পায়রা চত্ত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদ রেস্ট হাউজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমিনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। খুনের রক্তস্রোতে দেশকে ভাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফেরত আসার আহ্বান জনগণ মানবে না। উপদেষ্টার এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ