শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
মাহমুদুল হাসান জয় একপ্রান্তে টিকে থাকলেও পেসার নাসিম শাহ, মীর হামজাদের বোলিংয়ে তোপে আসা-যাওয়ার হিড়িক পড়েছিল মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মাঝে। ইসলামাবাদে প্রথম দিনে পেসাররা দাপট দেখালেও পরদিন ঘটেছে ঠিক উল্টো ঘটনা। দ্বিতীয় দিনের পুরোটা সময় জুড়ে আধিপত্য বিস্তার করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
বল হাতে একেবারে বিবর্ণ ছিলেন হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের এমন বিবর্ণ দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল পাকিস্তান শাহীনসের উমর আমিন, সৌদ সাকিলরা। দারুণ ব্যাটিংয়ে উমর খেলেছেন ১৭৭ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করা সাকিলের ব্যাট থেকে এসেছে ৭৬ রান।
দ্বিতীয় দিন শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৭। বাংলাদেশের চেয়ে ২৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। আগের দিনের বিনা উইকেটে ২ রান নিয়ে ব্যাটিংয়ে নাামে পাকিস্তান। তবে দিনের শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় তারা।
তানজিম সাকিবের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে এজ হয়ে স্লিপে থাকা নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তরুণ এই ওপেনার ফিরে গেছেন মাত্র ১১ রানে। আরেক ওপেনার মোহাম্মদ হুরায়রা উইকেটে থিতু হলেও পঞ্চাশ স্পর্শ করতে পারেননি। উমরের সাথে জুটির সেঞ্চুরি হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি।
অফ স্পিনার নাঈমের বলে রাজার হাতে ক্যাচ দিয়েছেন ফিরতে হয় ৩৯ রান করা হুরায়রা। পাকিস্তানের এই ওপেনারের বিদায়ে ভাঙে উমরের সঙ্গে ৯৬ রানের জুটি। এরপর সাকিলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন উমর। তারা দুজনে মিলে যোগ করেন ১৯৫ রান। জুটি গড়ার পথে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন উমর।
তাদের দুজনের জুটি ভাঙেন হাসান মুরাদ। বাংলাদেশের এই স্পিনার ফিরেছেন তাদের দুজনকেই। ১৭৭ রান করা উমর এবং ৭৬ রানের ইনিংস খেলা সাকিল, দুজনই উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। ৩১ রান করা সাদ খানকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় শেষ করেছেন ২০ রানে অপরাজিত থাকা কামরান গুলাম। বাংলাদেশের হয়ে মুরাদ দুটি এবং নাঈম, তানজিম নিয়েছেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম