রিয়ালের রেকর্ড, অভিষেক ম্যাচে শিরোপা জেতালেন এমবাপে
অবশেষে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হলো কিলিয়ান এমবাপের। স্প্যানিশ লা লিগায় অভিষেক ম্যাচ রাঙাতে পেরেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। দুর্দান্ত এক গোল করেছেন তিনি। এমবাপের অভিষেকের দিনে শিরোপার মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে রিয়াল। আটলান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে শিরোপা জয়ের রেকর্ড করেছে লা লিগার ক্লাবটি। সুপার কাপ প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৬ বারের মতো শিরোপা জিতেছে রিয়াল।
বুধবার (১৪ আগস্ট) পোল্যার্ডের ওয়ারশতে ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দে। এর ৯ মিনিট পর জুড বেলিংহ্যামের পাস থেকে গোলবারের উপরের কোণা দিয়ে আটলান্টার জাল কাঁপান এমবাপে। এতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।ম্যাচের ১৫ মিনিটেই রিয়ালের জার্সিতে প্রথম গোল পেতে যাচ্ছিলেন এমবাপে। তবে আটলান্টার রক্ষণভাগের বুনা জালে আটকা পড়েন সাবেক পিএসজি তারকা।
প্রথমার্ধে রিয়ালের উপর চাপ বাড়িয়ে খেলতে থাকে সর্বশেষ মৌসুমে ইউরোপা লিগ শিরোপা জেতা আটলান্টা। ইতালিয়ান ক্লাবটির খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে দেখা যায় সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়ালের বিপক্ষে। দারুণ কিছু আক্রমণও করে আটলান্টা। তবে রিয়ালের গোলবারের নিচে থুবো কর্তোয়ার তৈরি করা দেয়াল ভাঙতে পারেনি তারা।
প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তবে কাজে লাগাতে পারেননি রিয়াল ফরোয়ার্ড। দুই বার সুযোগ মিস করেছেন বেলিংহ্যামও। তবে এমবাপের গোলে অ্যাসিস্ট করতে পেরেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ২-০ গোলেই জয় নিশ্চিত করে রিয়াল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live