৪ ম্যাচে ২ জয়, সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে এসিটি কমেটসকে হারিয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি)। নির্ধারিত ২০ ওভারে ৯টি উইকেট শিকার করে এসিটিকে ১২৪ রানে থামিয়ে দেয় বাংলাদেশ এইচপি। জবাবে ২০ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এসিটি কমেটস। ১৫ বলে ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ রিপন মন্ডল। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে আসে ৩৪ রান। এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। টাইলার ফন লুইনকে এলবিডব্লিউ করেন রাকিবুল।
ওপেনারদের বিদায়ের পর শ্লথ হয়ে যায় এসিটি কমেটসের ইনিংস। ৬০ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ৩৬ রান করে রাব্বির শিকার হন মিকি ম্যাকনামারা। একই ওভারে রান-আউট হন জ্যাক কিওগ। ৬৩ রানে যায় চতুর্থ উইকেট।
পঞ্চম উইকেটে ২৫ রানের জুটি পায় এসিটি। তারপর ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে দলটি। ফলে আর বেশি সংগ্রহ করতে পারেনি।
২০ ওভার পর্যন্ত ব্যাট করলেও আর রানের খাতা সচল করতে পারেনি দলটি। ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান।
বাংলাদেশ এইচপির পক্ষে রিপন শিকার করেন তিনটি উইকেট। চার ওভারে ১২টি ডট বল করে ২৬ রান খরচ করেন রিপন। আবু হায়দার রনিও চার ওভারে ১২টি ডট ও ২৬ রান খরচায় নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ১৫ বলে ১৮ রান করে আউট হন তামিম। পারভেজ হোসেন ইমন ধীর গতিতে ব্যাটিং করলেও দ্রুতগতিতে রান তুলতে থাকেন জিসান আলম। তার ঝড়ো ব্যাটিংয়েই ১৩তম ওভারে শতরান পার করে বাংলাদেশ এইচপি। তবে পারভেজ হোসেন ইমন ধীরগতির ব্যাটিংয়ে ২৪ বলে ২৩ রান করে বিদায় নেন। তার ব্যাট থেকে একটি ছক্কা আসে।
জিসান আলম অর্ধশতক পূর্ণ করেন ৩৫ বলে। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে যান। তার ৩৬ বলে ৫০ রানের ইনিংসে ছিল একটি চার ও দুইটি ছক্কা। আফিফ হোসেন ধ্রুবও আউট হয়ে যান দলকে জয়ের বন্দরে রেখে। আফিফ খেলেন ১৮ বলে ১৭ রানের শ্লথ ইনিংস।
বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলি ও শামীম হোসেন পাটোয়ারী। ছয় উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ের মধ্য দিয়ে টপ এন্ড টি২০ লিগের সেমি ফাইনালের আশা বাচিয়ে রাখলো বাংলাদেশ। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ স্থানে রয়েছে বাংলাদেশ। নেট রান রেট প্লাস ১.০৩৯ থাকায় অনেকটা স্বস্থিতে আছে বাংলাদেশ। সেমি ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশকে বাকি ২ ম্যাচেই জয় লাভ করতে হবে। যদি ১টি ম্যাচে জয় লাভ করে তাহলে নজর রাখতে হবে বাকি দল গুলোর দিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা