ভারতের সর্বকালের সেরা একাদশ ঘোষণা, বাদ পড়লেন দুই জীবন্ত কিংবদন্তি
ক্যাপটেন কুল খ্যাত ধোনি ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। উইকেটের পেছনে দারুন সফল তিনি। তবে তাকে বাদ দিয়ে ভারতের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন কার্তিক। তাছাড়া ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকেও বাদ দিয়েছেন এই ক্রিকেটার।
ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন কার্তিক। যেখানে কোনও একটি ফরম্যাট নয়, তিন ধরনের ক্রিকেটের জন্যই দল বেছে নিয়েছেন তিনি। কিন্তু সেই দলের কোথাও নেই কোনো নিয়মিত উইকেটরক্ষক।
কার্তিকের বেছে নেওয়া দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দুজন অলরাউন্ডার, দুজন স্পিনার এবং দুজন পেসার। ওপেনার হিসাবে কার্তিক দলে রেখেছেন বীরেন্দ্র শেবাগ এবং রোহিত শর্মাকে। দুজনেই আগ্রাসী ব্যাটার। টেস্ট এবং সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছেন তারা।
তিন নম্বরে নামবেন রাহুল দ্রাবিড়। দলে কোনও উইকেটরক্ষক না থাকায় ভারতের সদ্যপ্রাক্তন কোচকে সেই দায়িত্ব পালন করতে হবে। রয়েছেন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি।
অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন যুবরাজ সিংহ এবং রবীন্দ্র জাদেজা। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে তাঁরা দুজনেই খুবই পারদর্শী।
দলের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। আর পেস বোলিং আছেন যশপ্রীত বুমরাহ এবং জাহির খান। দলে দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন হরভজন সিংহ।
কার্তিকের প্রথম একাদশ: বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরা এবং জাহির খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live